
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে গরুসহ এক চোরকে আটক করে উত্তমমধ্যম দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।আটককৃত গরুচোর মো. সাইফুল ইসলাম (৪২) উপজেলার দক্ষিণ মাধখলা গ্রামের মৃত মফিজ উদ্দিন ওরফে মক্কা মিয়ার ছেলে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে আটককৃত চোরকে জনতার হাত থেকে উদ্ধার করে হোসেনপুর থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি বাছুর সহ দুটি গাভীগরু বাজারে নেওয়ার সময় উপজেলার জগদল গ্রামের স্থানীয়দের সন্দেহ হলে গরুসহ সাইফুল ইসলামকে আটক করে।
পরে পার্শ্ববর্তী মাধখলা চৌরাস্তা বাজারে মৃত আব্দুর রাশিদের রাইস মিলের পিলারের সাথে হাতে বেঁধে তাকে আটক করা হয়।অতঃপর খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ গরুসহ চোরকে থানায় নিয়ে যায়।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান টিটু এ বিষয়ে নিশ্চিত করে জানান, আটকৃত গরুচোর সাইফুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান