
রাউজ আলী, বেড়া-সাথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় কুপিয়ে জখমের ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রিপন নামের এক যুবক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৩ জুলাই রবিবার ভোর সাড়ে চারটায় মারা যান রিপন(২৩)। তিনি সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে।
এজাহার সূত্রে জানাযায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১২ জুলাই সকাল সাড়ে আটটার দিকে প্রতিবেশী রবিউলের ছেলে হৃদয়(২১)ধারালো হাসুয়া দিয়ে রিপনকে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে হৃদয় পালিয়ে যায়।
মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে,পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর সাড়ে চারটায় তার মৃত্যু হয়।
ঘটনার দিনই রিপনের পিতা খোরশেদ মোল্লা বাদী হয়ে আতাইকুলা থানায় ছয়জনের নামে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আতাইকুলা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম মৃত্যর ঘটনা নিশ্চিত করে বলেন, ০১ নং আসামী হৃদয় ছাড়া অন্যরা আদালত থেকে জামিনে আছে। হৃদয় পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া