প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ
ভৈরবে গাছ থেকে ঝুলন্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

এম আর ওয়াসিম ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে গাছ থেকে সৌদি প্রবাসী এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ ।
নিহতের নাম শফিকুল ইসলাম (৪০)। আজ রোববার ২৩ জুলাই উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল একই ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের মোস্তফা মহিউদ্দিন ওরফে তারা মোল্লা ছেলে।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্ত্রী ও এক কন্য সন্তানকে নিয়ে সে ভৈরবের কমলপুর এলাকার কলেজ রোডে ভাড়া বাসায় থাকত। সে গতকাল শনিবার ঢাকা যায় চিকিৎসার জন্য। ঢাকা থেকে ফিরে সে বাড়ি থেকে বের হয় বিকাল ৫ টায়। রাতে আর সে বাড়ি ফিরে নাই।
পরে তার স্ত্রী আমাকে জানালে আমরা তাকে খুঁজাখুঁজি করি। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যায়নি । আজ সকালেলোক মুখে জানতে পারলাম আমার ভাইয়ের লাশ আমাদের গ্রামে বাড়ির একটি গাছের সাথে ঝুলন্ত আবস্থা রয়েছে।
তিনি আরো বলেন, আমার ভাই বিদেশ থাকত। আমার জানামতে তার কোনো শত্রু থাকার কথা না। আমার ভাইকে যারাই হত্যা করেছে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু তদন্তের মধ্যেমে আমার ভাইয়ের হত্যাকারীদের শাস্তির দাবী জানাই ।
নিহতের বড় ভাই আহাম্মদ মিয়া বলেন আমার ভাইয়ের ঝুলন্ত লাশ যেভাবে পেয়েছি, এতে আমার মনে হয় না সে আত্মহত্যা করে করেছে। আমার কাছে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে এখানে এনে ঝুলিয়ে রেখেছে। আমি আইন প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাইয়ের হত্যার বিচারদাবী করছি।
নিহতের খালাতো ভাই জিয়াউল ইসলাম বলেন, সকালে লোকজন তার মরদেহ গাছে ঝুলতে দেখে আমাদের খবর দেই। আমার এসে দেখি তার লাশ গাছে ঝুলছে। সে আত্মাহত্যা করতে পারে না তাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে। কারণ তার অন্ডকোষ কাটা অবস্থা পাওয়া গেছে। পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার সুষ্ঠু তদন্তের মধ্যে এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আমরা এসে গাছে একটি ঝুলন্ত লাশ পেয়েছি। তিনি এখানে থাকতেন না, তিনি ভৈরব কমলাপুর এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা নয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.