
মোঃআবদুল মুনাফ পিন্টু : ফেনীর দাগনভূঞাতে সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে রোববার সকালে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দীর্ঘলাইন দাঁড়িয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা শেখ হাসিনার সরকার বার বার দরকার বলে শ্লোগানে মুখরিত করে তােলে।
পরে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান শীর্ষ নেতারা। এসময়ে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন,ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানও পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহামেদ, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রোববার সকাল ৯টা থেকে নেতাকর্মীরা উপস্থিত থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজাম উদ্দিন হাজারী ও দিদারুল কবির রতনসহ শেখ হাসিনার সরকার বার বার দরকার শ্লোগান দিয়েমন্ত্রীর দৃস্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান