হোম » অন্যান্য বিভাগ » ভৈরবে পাবলিক সার্ভস দিবস উদযাপন 

ভৈরবে পাবলিক সার্ভস দিবস উদযাপন 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন এ স্লোগানে ভৈরবে জাতীয় পাবলিক সার্ভিস  দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনানভা অনুষ্ঠিত  হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা  পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ   সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে  উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য  রাখেন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা সাগর হোসেন সৈকত, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমূখ।
এ সময় তারা বলেন সরকারেরর বিভিন্ন  উন্নয়ন কর্মকান্ড  ও জনগণের দোড়গোড়ায় পৌঁছে  দিচ্ছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!