প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ
ব্রহ্মপুত্র থেকে অবৈধভাবে বালু উত্তোলন হুমকির মুখে সড়ক ও সেতু

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কুলিয়ারচর-বেলাব সড়ক সেতটি হুমকির মুখে পড়েছে ।
যে কোন সময় সেতুটি দেবে বা ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফলে নদীর ২ পারের বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। তাই সেতুটি রক্ষায় সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এদিকে প্রশাসন জানায়, এলাকাবাসীর অভিযোগ পেয়েছে, বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে । কিশোরগঞ্জের কুলিয়ারচরের গোবরিয়া আবদুল্লাহপুর ও নরসিংদীর বেলাব ২ উপজেলা বাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরনে আওয়ামী লীগ সরকারের আমলে ব্রহ্মপুত্র নদের ওপর সংযোগ সেতু হওয়ায় বেলাব-কুলিয়ারচর বাসির যোগাযোগ ব্যবস্থা ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ত্বরান্তিত হয়েছে।
প্রতিদিন ২ উপজেলার শত শত স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, পথচারী সেতু পার হয়ে যাতায়াত করে থাকে। এছাড়া ছোট-বড় যানবাহন সেতু দিয়ে চলাচল করে । কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে রুবেল মিয়া নামে প্রভাবশালী ব্যক্তি সেতুর প্রায় ১শ গজ দূরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
প্রতিদিন কয়েক লাখ টাকার বালু উত্তোলন করে দেশের বিভিন্নস্থানে বিক্রি করছে। এভাবে বালু উত্তোলনের ফলে যে কোন সময় সেতুর পিলারের নিচ থেকে মাটি সরে সেতু দেবে বা ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয় বালু উত্তোলনের ফলে নদের আশপাশে বাড়ি-ঘর ও ফসলি জমি ও ক্ষতির মুখে পড়ছে। তাই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। স্থানীয় এলাকাবাসী জজ মিয়া, ইব্রাহিম মিয়া, শিক্ষার্থী রাকিব মিয়াসহ অনেকেই জানান, ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি ছিল।
সেই দাবী পূরণ হয়েছে। কিন্তু সেতুর কাছ থেকে ড্রেজারে বালু উত্তোলনের ফলে যে কোন সময় মাটি সরে সেতু দেবে বা ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয় বালু উত্তোলনের ফলে নদের আশপাশে বাড়ি-ঘর ও ফসলি জমি ও ক্ষতির মুখে পড়ছে। তাই বালু উত্তোলন বন্ধে প্রশাসন যেন কার্যকর ব্যবস্থা নেয় । এ বিষয়ে বালু উত্তোলনকারী রুবেল মিয়া ড্রেজারে বালু উত্তোলনের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জানান, পুকুর, খাল-বিল বা নদী থেকে বালু উত্তোলন অবৈধ। ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন বন্ধের জন্য এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.