
সরিষাবাড়ী প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামীলীগ সরকারের বহুমুখী উন্নয়ন মূলক কর্মকান্ড প্রচারের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে জনসভা করেছেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান ও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন বাদল। বিশাল জনসভায় প্রধান অতিথি ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোজা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিপন চন্দ্র ঘোষ, আওয়ামীলীগ নেতা মনির উদ্দিন, আফজাল হোসেন প্রমুখ। জনসভায় সরকারদলীয় নেতা-কর্মী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক