
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে জেলার শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শনিবার (২২ জুলাই) সকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ইতিমধ্যেই সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে। তারা মরদেহ শনাক্তের চেষ্টা করছে। কয়েকদিন ধরে ৭০ বছরের এই অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে। রাতে গ্রামীণ ব্যাংকের সামনে থাকত। আজ সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ বিষয়ে আইনগত ভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিকভাবে সুরতহাল করেন এবং মৃতের পরিচয় জানার চেষ্টা করছি। পরে বৃদ্ধের মরদেহটি শাহজাদপুর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে মরদেহটি থানায় রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক