
রবিউল হাসান লায়ন : জামালপুরে পৌরসভাসহ সদর উপজেলার দুইটি ইউনিয়নে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় পৌরসভার শেখেরভিটায় এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এ উপলক্ষে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোক্তার হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা মো. শফি আফজালুল আলম, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক জীবন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার মানবিক উদ্যোগে সারাদেশ ব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী ভর্তুকি মূল্যে এ পণ্য কিনতে পারবেন। এর ধারাবাহিকতায় জামালপুরের ১১নং ওয়ার্ডে ১ হাজার সুবিধাভোগীর মধ্যে এ টিসিবির পণ্য বিক্রি করা হবে।

জানা গেছে, জামালপুর পৌরসভার ৩, ৫ ও ১১ নং ওয়ার্ডসহ সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড, বাঁশচড়া ইউনিয়নের ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে এ পণ্য বিক্রি করা হচ্ছে। ওয়ার্ডগুলোতে মোট ৮হাজার ৫শ ১৭ জন কার্ডধারী ভোক্তারা পাবেন মধ্যে টিসিবির এই পণ্য।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান