
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প
(এলডিডিপি) এর অর্থায়নে বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আশিস সরকার এর সভাপতিত্বে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের দুধ পান করিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-এমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাম্মত রেবেকা সুলতানা, বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোতালেব হোসেন, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুণ চক্রবর্তী, মেম্বার রাজ্জাক, কাজী জিয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-
শিক্ষার্থীরা।
এসময় অতিথিরা বলেন, আমরা সকলেই জানি দুধ একটি পুষ্টিকর খাবার। মানব সম্পদ উন্নয়ন, সামাজিক, নিরাপত্তা, শিশু কিশোর কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই অয়োজন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান