প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ণ
ভৈরবে হেলিম হত্যা মামলার আসামী আলমগীর গ্রেফতার। ৫ দিনের রিমান্ড দাবী

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে হত্যা মামলার আসামী আলমগীরকে (৩২) পুলিশ গ্রেফতার করে।
গতকাল ১৮ জুলাই মঙ্গলবার রাতে তাকে শহরের ভৈরবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। উপজেলার কালিকাপ্রসাদ এলাকার লায়েছ মিয়ার ছেলে আলমগীর। আজ বুধবার সকালে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।
গত ৯ জুলাই শনিবার কালিকাপ্রসাদ এলাকার আলকাছ মিয়ার ছেলে হেলিম নিখোঁজ হলে ৬ দিন পর ১৬ জুলাই ভৈরবের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ- পুলিশ। পরে নিহতের ভাই সেলিম মিয়া বাদী হয়ে আলমগীরসহ ৬ ও অজ্ঞাত নামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করে। এজাহার নামীয় আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, হত্যা মামলার আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে আদালতে। অন্য আসামীদেরকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.