
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী গ্রামীন ব্যাংক এরিয়ার অধীনে লক্ষাধীক ফলজ ও বনজ বৃক্ষচারা রোপন করা হয়।
গ্রামীন ব্যাংক বদলগাছী এরিয়ার অধীনে ১২টি শাখার গ্রাহকের মাধ্যমে এই বৃক্ষচারা রোপন করা হয়। গত ১৬ জুলাই থেকে শুরু করে ১৯জুলাই বুধবার পর্যন্ত এই বৃক্ষ রোপন কর্মসূচী চলে।
বদলগাছী সদর শাখা ১১ হাজার ৪১টি, মথুরাপুর শাখা ১০হাজার ৩০৫টি, কোলা শাখা ১০ হাজার ৩৯৭টি, বিলাশবাড়ী শাখা ১০ হাজার ৬৪টি ফলজ ও বনজ বৃক্ষচারা রোপন করা হয়।
১২টি শাখা মিলে মোট ১ লাখ ১৯ হাজার ৫২৪ টি চারা রোপন করে। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক এরিয়া ম্যানেজার
প্রকাশ কুমার দাস, শাখা ম্যানেজার চঞ্চল ঘোস, ইলিয়াস আলী, আব্দুল মোমিন প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল