
আওয়াজ অনলাইন: চলতি বছর শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৬তম।
এর আগে, ১০ জানুয়ারি প্রকাশিত তালিকায় লিবিয়া ও কসোভোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
কোনো নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই তালিকা।
সবশেষ তালিকায় সংস্থাটি জানিয়েছে, বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।
দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স সূচকে গত পাঁচ বছর ধরে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে ছিল জাপান। তবে সদ্য প্রকাশিত তালিকায় জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৯২টি দেশে যেতে পারেন।
তালিকার শীর্ষ থেকে তৃতীয় স্থানে নেমে গেছে জাপান। বর্তমানে, জাপানিরা ভিসা ছাড়াই ১৮৯টি দেশে ভ্রমণ করতে পারেন। জাপানের সাথে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।
আগের শক্তিশালী পাসপোর্ট সূচকে এশিয়ার দেশগুলোর প্রাধান্য ছিল। তবে সাম্প্রতিক সূচকে ইউরোপের উন্নতি হয়েছে। ইউরোপের দেশ জার্মানি, ইতালি ও স্পেন যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বর্তমানে এই তিন দেশের নাগরিকদের ভিসা ছাড়াই ১৯০টি দেশে যাওয়ার সুযোগ রয়েছে।
অন্যদিকে, এই তালিকার শেষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, ইরাক ও আফগানিস্তান।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ