
রায়হান আলী: আমার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে রোববার দুপুরে ইনশিরাহ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়। একই সময় ইনশিরাহ ফাউন্ডেশনের আয়োজনে ৫০০টি বৃক্ষ চারা বিতারণ করা হয়।
রোববার বেলা ১২টায় উপজেলার দুর্গানগর ইউনিয়নের পারসোনতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এ বৃক্ষ চারা বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজসেবক সুলতান হাফিজ খান বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সানোয়ার হোসেন, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, আমার হাসপাতালের পরিচালক মো: আরিফুর ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেম্বার এরশাদ হাসান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: রেজাউল কবীর, ইনশিরাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
ইনশিরাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুবায়ের সাদনান প্রতীক, সভাপতি মেহেদী হাসান স্বপন, সাধারণ সম্পাদক হুয়াইয়া কবির হ্যাপি পারসোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ মধ্যে দিয়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু করলো।