প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৩, ৫:৪৫ পি.এম
জামায়াত ধর্মকে পুঁজি করে রাজনীতি করে -হুইপ গিনি

শাহজাহান সিরাজ: জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, জামায়াত ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। সাধারন মানুষকে ধর্মের দোহাই দিয়ে তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে।
রোববার(১৬ জুলাই) দুপুরে শহরের পুরাতন টিএন্ডটি অফিস প্রাঙ্গনে বিকশিত পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে গবাদি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামুলক অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াত ধর্মের অপব্যাখা দিয়ে সাধারন মানুষকে বেহেস্তে নিয়ে যাওয়ার আশ্বাস দেয়। যা পুরোটাই ভন্ডামী। বেহেস্তে যাওয়ার বিষয়টি নির্ভর করে একমাত্র আল্লাহর উপর। তিনিই ভাল জানেন, কে বেহেস্তে যাবে কে দোজখে যাবে।
বিকশিত পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রুহুল আমিন খন্দকার পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক প্রমুখ ।
এ সময় বক্তরা গবাদী প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলেন এবং সচেতনতামুলক বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথীসহ আমন্ত্রিত অতিথীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.