
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৬ জুলাই রবিবার সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বদলগাছী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান
কিশোর, যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল প্রমুখ।
এছাড়া উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, বীর মুক্তিযোদ্ধাগণসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বর্তমান সরকারের কাছ থেকে পাওয়া বয়স্ক, বিধবা, ভিজিএফ, ভিজিডি, মাতৃত্বকালীন ভাতাসহ আরো অন্যান্য সুবিধা পাওয়ার বিষয়ে এবং আগামীতে আরো কি কি সুবিধা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের মানুষরা পেতে পারেন সেই বিষয়ে তুলে ধরে বলেন এখন মনে হয় বিভিন্ন বিষয়ে ভাতা পাওয়ার জন্য যোগ্য মানুষকে খুঁজে পাওয়া মুশকিল।
তাই দেশের ও দেশের মানুষের বর্তমানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ