
টঙ্গী প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড টঙ্গীর দেওড়ার মুদাফা এলাকায় অবস্থিত দেওড়া মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।
এ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মাহবুব-উল-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।
বিদ্যালয়ের সহ-সভাপতি আলহাজ্ব বদরুল আলম পাশার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা, থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস, নব-নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর মো: জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, সাবেক কাউন্সিলর আতাউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহিদা আকতার সহ প্রমূখ।
ভবনটি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান