
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে দুটি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মুরুইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনাকবলিত দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাক বিকল ছিল। চালক সেটিকে সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিল। এ সময় বগুড়ার দিক থেকে আসা একটি মিনি ট্রাক বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মিনি ট্রাকের তিনজন ও বিকল হওয়া ট্রাকের একজন মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ঘটনাস্থলে দুজন এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। চারজন দুটি ট্রাকে ছিলেন।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাকিম হোসেন (৪০)। বাকিদের পরিচয় সংগ্রহ করার চেষ্টা চলছে।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়