প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ
বাসাইলে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

সহদেব সূত্রধর সায়ন: টাঙ্গাইলের বাসাইলে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি এড.আকবর আলী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক শাহিন সিকদার, যুব নেতা আলাল খানশুর প্রমুখ। পরে হুসাইল মুহাম্মদ এরশাদের আত্মার শান্তি ও জাতীয় পার্টির সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.