প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ২:২২ অপরাহ্ণ
হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপদ সীমার ১৯ সে:মি: উপরে নষ্ট হচ্ছে আমন ধানের বীজতলা

আসাদ হোসেন রিফাত: ভারী বৃষ্টিপাতের কারনে ও উজানের নেমে আসা ঢলে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৯ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়েছে নিম্নাঞ্চলের পরিবার গুলো। নষ্ট হচ্ছে আমন ধানের বীজতলা, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট ।
বুধবার দিনগত রাত থেকে বাড়তে শুরু করে তিস্তা নদীর পানি। নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে থাকে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে বৃহস্পতিবার সকালে পানি প্রবাহের রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার। (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যাহা বিপদ সীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নদী এলাকার ৬টি ইউনিয়নের হাজারো পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। গড্ডিমারী ইউনিয়নের পানি বন্দি এলাকার শফিকুল ও শাহ আলম সহ অনেকে বলেছেন, গৃহপালিত গবাদী পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন মানুষ। নদীর পানি বৃদ্ধি পাওয়া আমন ধানের বীজতলা নষ্ট হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.