
লতিফ রানা: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমানউল্লা আমান (৩৫) ও শিশির মিয়া (২৮) নামের দুই যুবক নিহত হয়েছে।
জানা যায়, সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।

গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
তারা দু’জন মোটরসাইকেল যোগে মদনপুর থেকে জাঙ্গাল যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।

ঘটনা নিশ্চিত করে কাচঁপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ইব্রাহীম মিয়া জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় এই দুই যুবক মারা যায়।
নিহত আমানুল্লাহ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাস্বের মিয়ার ছেলে এবং শিশির মিয়া ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ