
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরে হাসান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে সেখানে মজুত রাখা বিপুল পরিমাণ পাট ও পাটজাত পণ্য।
বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, আগুনে জুট মিলের দুইটি মেশিনসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটির প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের প্রধান মালামাল পাট হওয়ায় মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে হাসান জুট মিলের ব্যবস্থাপক মতিউর রহমানের দাবি, আগুনে মিলের দুইটি মেশিন পুড়ে গেছে। এছাড়াও পাট ও পাটজাত পণ্য পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান