
আওয়াজ অনলাইন: উজানের ঢল ও বৃষ্টিতে গাইবান্ধার যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়তে থাকায় অব্যাহত রয়েছে নদীভাঙনও।
গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর কয়েকটি পয়েন্টে পানির চাপ বেড়েছে। ফলে সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদরের বিস্তীর্ণ চরাঞ্চলের বেশকিছু গ্রামে পানি প্রবেশ করেছে।
এদিকে যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জের এনায়েতপুরে নদী ভাঙন তীব্র হয়েছে। একমাসে ব্রাহ্মণগ্রাম, আড়কান্দি, পাড়া মোহনপুর, জালালপুর, হাটপাঁচিল এলাকার দুইশ’র বেশি ঘরবাড়ি ও জমি বিলীন হয়েছে। হুমকিতে আরও কয়েকশ’ স্থাপনা।
বাঁধ নির্মাণ প্রকল্প চলমান থাকলেও যথাযথ পদক্ষেপ না থাকায় ভাঙন এখনও তীব্র, অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ