
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার জন্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর বাজারের মৎস্যজীবী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা কেক কেটে এ জন্মদিন উদযাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মো. ইকলাচ ফকির, লিটন বিশ্বাস, পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক মনোরঞ্জন সরকার, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা নাহিদুল ইসলাম রাজু, টগরবন্দ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুমি, পৌর মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক তুষার কান্তি বিশ্বাস, সবুজ শেখ ও রঞ্জিত কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. ইরান মোল্যা।
এসময় মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান