প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ণ
যশোরে পাট ক্ষেত থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

এস আর নিরব, যশোর: যশোরের পাট ক্ষেতের ভিতর থেকে অজ্ঞাত (৩০) পরিচয়ে এক যুবকের অর্ধবলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ জুলাই) রাত আটটার দিকে যশোর সদর উপজেলার নতুনহাট কলেজের ১০০ গজ দক্ষিণে একটি পাট ক্ষেতের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম।
নতুনহাট এলাকার রবিউল ইসলাম জানান, রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের অর্ধভলিত মরা দেহটি উদ্ধার করে নিয়ে গেছে। তবে ওই যুবক এলাকার বাসিন্দা নয়। এমনকি আগে কখনো ওই যুবককে কেউ এই এলাকায় দেখনি।
মৃত্যু দেহাটির জীব বেরিয়ে ছিল। ধারণাপ করা হচ্ছে ওই যুবককে পাট খেতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাছাড়া মৃতদেহটি পচে দুর্গন্ধ হাওয়ায় মানুষজন তার নিকটে যেতে পারছে না। মৃতদেহটি পচে ফুলে যাওয়ায় তাকে অনেকটা চেনার উপায়ও নেই।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যু দেহটি উদ্ধার করেছেন।
তবে এখনো পর্যন্ত মৃতদেহটির পরিচয় সনাক্ত করা যায়নি। মৃত দেহাটি সনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহটির পরিচয় পেলে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে বলে তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.