প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৩, ২:৫৬ অপরাহ্ণ
রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে মাছ ধরার দিয়ালের

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে মাছ ধরার ফাঁদ বা দিয়াল।
অন্যান্য এলাকায় ফাঁদ নামে চিনে থাকলেও দিয়াল নামেই চিনে থাকেন রায়গঞ্জের অধিকাংশ মানুষেরা।
(৮ জুলাই ২০২৩) শনিবার বিকেলে উপজেলার গ্রামাঞ্চলের ভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, হাটে পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রিয় করা হচ্ছে এসব দিয়াল বা ফাঁদগুলো।
ক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, বন্যার পানি না থাকলেও গত কয়েক দিনের টানা বৃস্টিতে খাল বিলসহ বাড়ির আশ-পাশের ছোট-বড় জলাশয় ভরে গেছে। ফলে দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় কম-বেশি দেশীয় জাতের বিভিন্ন মাছ।
মাছ ধরার জন্য বাঁশের তৈরি এসব চাই, ফাঁদ, খলসুনি বা দিয়াল দিয়ে মাছ ধরাঁ যায়। বছরের এই সময়টা মাছ ধরার বিভিন্ন ফাঁদ বেশি বেচা-কেনা হয়। উপজেলার এরান্দহ গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক, সোঃ রেজাউল, মোঃ রুবেল সরকার জানান, বৃস্টিতে এলাকার বিভিন্ন স্হানের ডোবা-নালা, খাল-বিল পানিতে ভরে গেছে।
আর তাছাড়া এই সময় হাতে তেমন কাজও থাকে না। তাই মাছ ধরার বিভিন্ন ফাঁদ বা দিয়াল উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করেই সংসার চালাচ্ছেন তাদের মতো অনেকেই। উপজেলার হাটপাঙ্গাসী হাটের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, এ সময় নদী, খাল-বিল পানিতে ভরপুর থাকে।
সেই পানিতে দেশীয় বিভিন্ন মাছ ধরার জন্য সরঞ্জামের প্রয়োজন হয়। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পুরোদমে জমে উঠেছে মাছ ধরার ফাঁদ অথবা দিয়ালের।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.