
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকাডুবে ৩ জন নিখোঁজ হয়েছেন।
আজ রোববার সকাল ৮টার দিকে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীরর মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- ফজলুর রহমান, আহেদুল ইসলাম ও সফিকুল ইসলাম। তাদের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮-২০ জন শ্রমিক একটি ডিঙ্গি নৌকায় কাজের উদ্দেশে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করে। এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতরিয়ে পাড়ে উঠলেও ৩ জন নিখোঁজ হয়।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান