হোম » অন্যান্য বিভাগ » নাটোরের নলডাঙ্গায় যুবদল নেতা টিটু’র উপর হামলার অভিযোগ 

নাটোরের নলডাঙ্গায় যুবদল নেতা টিটু’র উপর হামলার অভিযোগ 

মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক টিটু সরদার(৩৫) উপর হামলা করছে,ইউ,পি বিএনপির সাংঠনিক সম্পাদক সাইদুর রহমান বিটল এমন অভিযোগ উঠেছে।
আহত যুবদলের সাধারন সম্পাদক টিটু সরদারকে মাধনগর উপসাস্থ্য কেন্দ্র প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
শনিবার(৮ জুলাই) সকাল ১১টার দিকে মাধনগর বাজারে এঘটনা ঘটে। ঘটনার সময় ঐস্থানে উপস্থিত ছিলেন,ইউ,পি বিএনপির সভাপতি আনছার সরদার,সিনিয়র সহ-সভাপতি সামসুল রহমান,সাধারন সম্পাদক রাজু মৃধাসহ অনেকে।
আহত যুবদলের সাধারন সম্পাদক টিটু সরদার বলেন,আমি চা স্টলের পাশ দিয়ে যাচ্ছিলাম। ইউ,পি বিএনপির সভাপতি,সহসভাপতি, সাধারন সম্পাদককে দেখে আমি সেখানে যাই। সেখানে গিয়ে শুধু বলি,আপনারা এখানে কি করছেন,তখনই আমার উপর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর ররহমান বিটলসহ কয়েকজন অতর্কিত হামলা করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!