প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৩, ৪:২২ অপরাহ্ণ
ধুনটে জোরপূর্বক কৃষকের বাঁশ কর্তন, থানায় অভিযোগ

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে জোরপূর্বক শত্রুতা করে কৃষক মোংলা শেখ ওরফে দুখু মিয়ার জমি থেকে ছপ্রায় ১৮টি বাঁশ কেটে ফেলেছে।
এ ছাড়া বাঁশের আরো অনেক চারা নষ্ট করে প্রায় ৭ হাজার ৪০০শত টাকার ক্ষতি করেন প্রতিপক্ষরা। এতে বাধা দিলে মোংলা শেখ ওরফে দুখু মিয়াকে মারধর করেন তারা।
গত শুক্রবার (৭জুলাই) দুপুরে এ ঘটনায় মোংলা শেখ ওরফে দুখু মিয়া বাদী হয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে ৬ জনের নাম উল্লেখ আসামি করা হয়।
আসামিরা হলেন- ফজলু শেখ, আব্দুল কুদ্দুস, কাজল, নবির উদ্দিন ও মাজেম আলী তারা ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের থেউকান্দি গ্রামের বাসিন্দা ও সুমন এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, মোংলা শেখ ওরফে দুখু মিয়া থেউকান্দি গ্রামের বাসিন্দা। সে কৃষি কাজ করে করে জীবিকানির্বাহ করেন। অভিযুক্তরা তার প্রতিবেশি।
জমি নিয়ে মোংলা শেখ ওরফে দুখু মিয়ার সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এতে বিভিন্ন সময় মোংলা শেখ ওরফে দুখু মিয়ার জমি গাছপালা কাটাসহ জোরপূর্বক একটি জায়গায় ঘর উত্তোলন করে তারা।
গত (০৫-০৭-২৩ ইং তারিখে ) দুপুরে ফজলু শেখ, সুমন, আব্দুল কুদ্দুস, কাজল ও নবির উদ্দিন ও মাজেম আলীর লোকজন নিয়ে মোংলা শেখ ওরফে দুখু মিয়ার জমির ১৮টি বাঁশ কেটে ফেলে।
মোংলা শেখ ওরফে দুখু মিয়া বলেন, অভিযুক্তরা আমার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছে। একাধিকবার সরিয়ে নিতে বললেও নিচ্ছে না। এখন তারা আমার কাছে জমি পাবে বলে দাবি করছে। লোকজনবল দিয়ে তারা আমার বাগানের বাঁশঝাড়ের ১৮টি বাঁশ কেটে ফেলেছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই ) মোঃ হায়দার আলী বলেন, বাঁশ কাটার বিষয়ে সত্যতা প্রমাণ পাওয়া গেছে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.