
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার এ দুইজন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান, এর নির্দেশে এসআই(নিঃ)/ মোঃ মাসুদ রানা সংগীয় অফিসার র্ফোসসহ ইং-০৭/০৭/২০২৩ তারিখ রাত আনুমানিক ২৩.১০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা থানাধীন তালতলা সাকিনস্থ তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে আসামি সদর থানার তালতলা বটতলার মংগল মিয়ার ছেলে ১। মোঃ হাবিব(২০)একই গ্রামের সেলিম রেজার ছেলে ২। মোঃ ইমন(১৯), থানা ও জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ০২টি মোবাইল ফোন সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার