
কুড়িগ্রাম প্রতিনিধি: আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রৌমারীতে সুইডেনে পবিত্র কুরআন পুড়ানোর প্রতিবাদে এবং অপরাধিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ওলামা পরিষদসহ সর্বস্তরের জনগণ।
গতকাল শুক্রবার (৭জুলাই ) জুম আর নামাজ শেষে উপজেলার ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়। রৌমারী কেন্দ্রিয় জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার শাপলা মোড় ও থানা মোড় হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করেন। পরে এ পথ সভায় বক্তব্য রাখেন, মোস্তাফিজুর রহমান, মাওলানা মোকছেদ আলী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সফিয়ার রহমান ও মাওলানা সামছুল আলম প্রমূখ। বক্তারা পবিত্র কুরআন পুড়ানো ও অবমাননাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার