
রবিউল হাসান লায়ন: বকশীগঞ্জের নির্ভীক সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক মহল। শুক্রবার বাদ জুমআ জামালপুর রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক শাহবুল আকন্দের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।
এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, শহর আওয়ামী লীগের সদস্য নাজমুল হোসেন মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
মানববন্ধন সঞ্চালনা করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সদস্য এম কাওছার সৌরভ। মানববন্ধনে বক্তারা সাংবদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামীদের ফাঁসির দাবি করেন এবং নিহত নাদিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান