
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচের ধাক্কায় বেলাল হোসেন (২০) নামের এক পিকআপ এর যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বেলাল হোসেন পলাশবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের ভোলা মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, রংপুরমুখী একটি পিকআপকে অপর একটি কোচ পেছন থেকে ধাক্কা দিলে পিকআপে থাকা যাত্রী বেলাল হোসেন মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এরপর কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। কোচটি পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা উপস্থিত একই কোম্পানির বাস মনে করে রংপুরমুখী হানিফ পরিবহনের একটি কোচ আটক করে পুলিশে সোর্পদ করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান