প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ
দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের সিলুমপুর গ্রামে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে শুক্রবার ৭ই জুলাই দুপুরের দিকে মৃত্যুর ঘটনাটি ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে একই পরিবারের ৩ জন শিশু বাড়ীর পূর্ব পাশের বর্ষার নতুন পানিতে গোছল করতে নামে, একজন শিশু পানি থেকে উঠে আসলেউ, দুই জন উঠতে পারেনা। উঠে আসা শিশু বাড়িতে খবর দিলে,লোকজন এসে ডুবিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত সৌরভ (৬) পিতাঃ বুদ্ধু মিয়া, জামিয়া (৭) পিতাঃ সমেজ নিহত দুইজন সম্পর্কে চাচাতো ভাইবোন।
একই গ্রামের আরশেদ আলী জানান, আমরা গ্রামবাসী ঘটনাটি অনেক পরে জানতে পারি। এবং লোখমুখে শুনি, যে ছেলেটি পানিথেকে উঠে আসে সেই সেলেটি বাড়ীতে খবর দিতে গেলে এসে দেখে বাড়ীতে ওই সময় কেউ নাই। সাথে সাথে চেষ্টা করলে হয়তো বা জীবিত উদ্ধার করা সম্ভব হত।
এসময় উপস্থিত থেকে, গভীর শোক প্রকাশ করেন এবং সমবেদনা জানান, ঘিওর, দৌলতপুর, শিবালয়- মানিকগঞ্জ ১ আসনের আপামর জনসধারনের প্রিয় ব্যাক্তি, বাংলাদেশ আওয়ামী সেচ্ছসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান, মোহাম্মাদ নূরুল ইসলাম রাজা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.