
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রাতনিধি: জয়পুরহাটের পাঁচবিবির রতনপুরে ফুটবল খেলা দেখতে নিয়ে গিয়ে মোহাম্মদ আলীকে হত্যার দায়ে আহসান হাবীব ওরফে হাবিব ও ওহেদুল ইসলাম নামে দুজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেকের দশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন।
বৃহ¯পতিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান হাবীব ওরফে হাবিব (৪২) ও মৃত বুদা প্রামানিকের ছেলে ওহেদুল ইসলাম (৪৩)।
সাজাপ্রাপ্তরা হলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান হাবীব ওরফে হাবিব (৪২) ও মৃত বুদা প্রামানিকের ছেলে ওহেদুল ইসলাম (৪৩)।
মামলা সুত্রে জানা যায়, ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আহসান হাবীব ওরফে হাবিব ও ওহেদুল ইসলাম প্রতিবেশী আবুবক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিকের ছেলে মোহাম্মদ আলীকে (৩৪) ফুটবল খেলা দেখতে ঙ্গিবা নিয়ে যায়।
এরপর সে আর রাতে বাড়ি ফিরে নাই। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে চকশিমলীয়া মৌজার আদিবাসী পাড়ার পশ্চিম পার্শ্বে রাস্তার উপরে দ্বিখন্ডিত মাথা অবস্থায় মরদেহ পরে আছে।
পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এ ঘটনায় নিহতের পিতা আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে ওই দিনই পাঁচবিবি থানায় দুই জনের নাম উলেখ করে মামলা করেন।
এরপর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলে আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে আসামীরা স্বীকার করেছেন, ভিসিডি ভাড়ার টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তারা আহসান হাবীব ওরফে হাবিবকে বাঁশের ফালটা দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এস আই আব্দুস সালাম ২০০৫ সালের ১৬ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এর পর দীর্ঘ শুনানী শেষে বৃহ¯পতিবার দুপুরে এ রায় প্রদান করেন।
মামলার সরকারি পক্ষে আইনজীবী ছিলেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, উদয় সিং এপিপি ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন মিসেস ফিরোজা চৌধুরী, রফিকুল ইসলাম তালুকদার ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান