
আওয়াজ অনলাইন: পাইপ লাইনের জরুরি কাজের কারণে ঢাকার বেশকিছু এলাকায় আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কোম্পানি।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টঙ্গী বিসিক ও আশেপাশের এলাকায় এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কের উভয় পাশে সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল