
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে উৎসব মুখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট পাল্টা- পাল্টি কমিটি গঠন ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার বিকেল চার টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে নতুন কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক সেলিম আকতার খান মিন্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক জীবননগর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম,উপদেষ্টা ও জীবননগর প্রেসক্লাবের সাবেক সফল সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি কবি আশরাফুন নাহার শোভা,হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান ও জীবননগরের সাংবাদিক তারিকুর রহমান।
অনির্বার্য কারণ বসত অনুপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি/এ জাহিদুল ইসলাম বাবু।স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সেলিম আকতার খান মিন্টু।
উক্ত মতবিনিময় সভা শেষে উপস্থিত সম্মাণিত উপদেষ্টা সহ সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুনকে সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিনিধি এসএম নাসিম উদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নব- নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি রুস্তম আলী (দৈনিক বাংলাদেশ খবর) দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ (দৈনিক আকাশ খবর)অর্থ বিষয়ক সম্পাদক মোল্লা হাসিবুল হোসেন শান্ত (সাপ্তাহিক জীবননগর বার্তা) তথ্য – প্রযুক্তি ও প্রচার- প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াদ মন্ডল, কার্য্য নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জাহিদ,রানা মাহমুদ,রাকিবুল ইসলাম রুবেল,সদস্য মোস্তফা তাজওয়ার ওরফে ছোট মনি,রাজু আহমেদ প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল