
এস আর নিরব, যশোর: মানি লন্ডারিং মামলায় ভারতে সাড়ে ১৩ কোটি টাকার সোনা ও ডলার পাচারের অভিযোগে আটক ছয় জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, যশোর বেনাপোলের দুর্গাপুর গ্রামের জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের পূর্বপাড়ার নাজমুল ইসলাম, নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ উপজেলার মিজমিজি গ্রামের রবিউল আলম রাব্বি, মাদারীপুর সদর উপজেলার বলসা গ্রামের কামাল হোসেনের ছেলে আবুল হায়াত জনি, চাঁদপুরের মতলব উপজেলার খাগুরিয়া গ্রামের আরিফ মিয়াজি ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর গ্রামের শাহজালাল।
মামলার অভিযোগে জানা গেছে, সিআইডি পুলিশ ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম (অর্গানাইজড ক্রাইম) বিভাগের এসআই মেহেদী হাসান ২০২২ সালে জুন মাসে যশোর কোতয়ালি থানার একটি সোনা চোরাচালান মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন।
গত ২৫ জুন আটক ৬ জনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান