হোম » অন্যান্য বিভাগ » যশোরের মহিলা মাদক ব্যবসায়ী আটক

যশোরের মহিলা মাদক ব্যবসায়ী আটক

এস আর নিরব যশোর: যশোরের চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী বেবী বেগমকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছথেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটক বেবী বেগম ওরফে মর্জিনা তেতুলতলা ইসমাইল কলোনীর মৃত মোন্তাজ শেখের মেয়ে।
চাঁচড়া ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান, বুধবার দুপুরে খবর আসে রেলগেট এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন।
তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বেবীকে আটক করা হয়। এসময় তার পায়ের দুই উড়ুতে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ২০টি ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন এসআই সাইদুর।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!