
মিজানুর রহমান: উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের উপজেলা সমাজসেবা কার্যালয় পাটগ্রাম, লালমনিরহাট এর আওতাধীন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন রবিবার পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ন চন্দ্র রায়সহ দলীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়লাভ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল