প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অটোচালকদের মাঝে এমপি লিপির অনুদান প্রদান

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অটোচালকদের মাঝে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি অনুদান প্রদান করেছেন।
শনিবার (২৪ জুন) সকাল ১১ ঘটিকায় চরশোলাকিয়া বনানি মোড় এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অটোরিকশা মালিকদের মাঝে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় ৩৪ জন অটোচালক প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক তুলে দেন এমপি লিপি।গ্যারেজ মালিককে অনুদানের পাশাপাশি ৫ বান টিন প্রদান করা হয়।এ উপলক্ষ্যে চরশোলাকিয়া বনানিমোড় এলাকায় সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল গনি ঢালী লিমন প্রমুখ।
এ সময় ক্ষতিগ্রস্থ অটোচালকরা অনুদান পেয়ে এমপি লিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য,গত ১৫ জুন শোলাকিয়া বনানিমোড় এলাকায় গ্যারেজে আগুন লেগে অটোরিকশা ও মিশুকসহ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.