
এম এ রাশেদ: বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সুজন মিঞার নের্তৃত্বে এসআই খোরশেদ আলম ও এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৩ই জুন) বিকালসাড়ে ৪ টার দিকে বগুড়া সদর থানার জলেশ্বরীতলা জেলখানা মোড় ১০ তলা ট্রপিক্যাল বিল্ডিং এর পাশ থেকে ৪০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে মাদকদ্রব্য বিক্রির নগদ ৩৮০০ টাকা উদ্ধার করা হয়৷
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীঃ গাবতলী থানার মধ্যেমার ছেও গ্রামের মিরাজূল ইসলাম এর ছেলে মাদক ব্যবসায়ী মেজবাউল ইসলাম বাপ্পি (৩৮), পিতা-মোঃ মিরাজুল ইসলাম। বর্তমান জলেশ্বরীতলার (জেলখানা মোড় ১০ তলা ট্রপিক্যাল বিল্ডিং এর পাশের গলির ভিতর জনৈক খাইরুল ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া।
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা রুজু পূর্বক অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ