
মোহাম্মদ খোরশেদ হেলালী: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫শ পিস ইয়াবাসহ টেকনাফের আব্দু রশিদ নামের এক যুবককে আটক করেছে।
অপর দিকে রামু উপজেলার কচ্ছপিয়া থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ির রুবেল নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব এর এক চৌকস টিম।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় শুক্রবার, (২৩ জুন) ভোরে কক্সবাজার জেলা রামু উপজেলার কচ্ছপিয়া ইউপি দোছড়ি ঢালার মুখ নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটের নিচে লুকানো অবস্থায় এ-সব ইয়াবাসহ মুস্তাফা (প্রকাশ রুবেল (২২) কে আটক করতে সক্ষম হন র্যাব। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মামা ভাগিনার ঝিরি নামক এলাকার নুরুল আলম (প্রকাশ নরুর) ছেলে।
উদ্ধারকৃত ইয়াবা টেবলেটসহ তার বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
একই দিন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহার নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে। এসআই পাভেল মল্লিকসহ একদল পুলিশ ঘুমধুম ইউপি’র ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর তল্লাশী করে সন্ধেহজনক এক ব্যক্তিকে আটক করেন। এসময় সে নিজে স্বিকার করে তার কাছে ইয়াবা আছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তি স্বাভাবিক প্রক্রিয়ায় পায়ুপথ দিয়ে ২৯ টি পোটলায় ১৪৫০ পিস ইয়াবা বের করে দেন। পরবর্তীতে সে জানায় তাহার পেটের ভিতরে আরো ১ টি ইয়াবার পোটলা রয়েছে।
আটক ব্যাক্তি অসস্তি বোধ করায় তাৎক্ষনিকভাবে তাকে নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আটক ব্যাক্তিকে কক্সবাজার সদর হাসপাতাল রেফার করেন।পরে কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তারের তত্ত্বাবাধনে বাকী ১ টি পোটলায় ৫০ পিস ইয়াবা পান সর্বমোট ১৫০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
আটককৃত ব্যাক্তি, টেকনাফ উপজেলার নয়াবাজার সাতঘড়িয়া পাড়া এলাকার আব্দু শুক্কুর’র পুত্র আব্দু রশিদ (৩৫) বলে জানা গেছে। ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশেরইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে অভিনব কায়দায় শরিরে লোকায়িত অবস্থায় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহ বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি এ প্রতিবেদকে জানান, পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ