হোম » অন্যান্য বিভাগ » ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

আওয়াজ অনলাইন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২ হাজার ১৪৩ পিস ইয়াবা, ৮ দশমিক ৫ গ্রাম ৬৬১ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!