
এম এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় এ ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, পিরব ইউপি চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টন, শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব হোসেন প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল