হোম » অন্যান্য বিভাগ » ঈদ যাত্রায় উত্তরবঙ্গ মহাসড়কে স্বস্তির আশা 

ঈদ যাত্রায় উত্তরবঙ্গ মহাসড়কে স্বস্তির আশা 

হুমায়ুন কবির সুমন,সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রতিবছর ঈদের ছুটিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের ফলে ঘন্টার পর ঘন্টা যানজটের ভোগান্তির চিত্র নিয়মিত ঘটনা।
কিন্তু এবারের মহাসড়কে চিত্র পূর্বের সকল হিসেব নিকেশ পাল্টে দিয়েছে।
সংশ্লিষ্টরা বলেছেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্তর থেকে চান্দাইকোন পর্যন্ত দু লেনের মহাসড়ককে চার লেনে উন্নিতকরনের কাজ অনেকাংশে শেষ হয়েছে পাশাপাশি ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি আন্ডারপাস।
এতে উত্তরাঞ্চলের ২২ জেলার যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আর জেলা পুলিশ বলছে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক। স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের ২২ জেলার হাজার হাজার যানবাহন চলাচল করলেও ঈদের আগে এই সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। ঈদ যাত্রায় অতিরিক্ত চাপের ফলে প্রতিবছরই যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হয় এই পথে চলাচল কারি যাত্রী ও চালকদের।
কিন্তু এবারের মহাসড়কে চিত্র পূর্বের সকল হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্তর থেকে হাটিকুমরুল পর্যন্ত ১৯ কিলোমিটার দু লেনের মহাসড়ককে ৪ লেনে উন্নিতকরনের কাজ শেষ হয়েছে ৭২ শতাংশ আর হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত ১৭ কিলোমিটারের মধ্যে ৬৩ শতাংশ। সেই সাথে ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে এই পথের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আন্ডারপাস ও ওভারপাস। চালক ও যাত্রীরা বলছে, মহাসড়কের বিভিন্ন অংশ খুলে দেওয়ায় এবারের ঈদ যাত্রা অনেকটায় স্বস্তিদায়ক হবে।
সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ৪ লেনের কাজ অনেকাংশেই শেষ হয়েছে। এতে এবারের ঈদে ঘরমুখো  উত্তরবঙ্গগামী যানবাহনগুলো যানজটের ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারবে।
সাসেক ২ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হেগো-মীর আকতার জেভির প্রজেষ্ট ম্যানেজার এখলাছ উদ্দিন বলেন, ঈদ কে কেন্দ্র করে আমরা আগে থেকেই মহাসড়কের মুলিবাড়ি ও নলকা আন্ডারপাস এবং কড্ডা ফ্লাইওভার খুলে দেওয়ার লক্ষ্যে দিনরাত কাজ করেছি। সেই সাথে খানাখন্দসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কার কাজ করায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে বলেও জানান তিনি।
পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ঈদ যাত্রায়
যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় জেলা পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে একাধিক পুলিশের টিম কাজ করবে। এছাড়া মহাসড়কে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের সমন্বয়ে রাত-দিন ২৪ ঘন্টা কাজ করা হবে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে বগুড়ার মির্জাপুর পর্যন্ত ২ লেনের মহাসড়ককে ৪ লেনে উন্নিতকরণ প্রকল্প চলমান রয়েছে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৮শ ৫ কোটি টাকা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!