হোম » অন্যান্য বিভাগ » অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ড. ইউনূসের আবেদন

অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ড. ইউনূসের আবেদন

আওয়াজ অনলাইন: শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে।

বুধবার ড. ইউনূসের আইনজীবীর ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে আবেদনটি করেন। বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে তার আবেদনটি কার্যতালিকায় রয়েছে।

এর আগে গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

অন্য তিনজন হলেন এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!