
আওয়াজ অনলাইন: গণ-অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে রাশেদ খাঁনকে। সোমবার (১৯ জুন) রাতে এক জরুরি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক আলোচনা ছাড়া গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতার কারণে উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতির কারণে দলীয় আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, গণ-অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন ড. রেজা কিবরিয়া।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান