
আওয়াজ অনলাইন: ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়াও মেট্রোরেল চলাচলের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন।
প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, আগামী ২২ জুন থেকে পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা এবং বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া, অফ-পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছাড়বে।
মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এর আগে, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু রাখা হয়েছিল।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি