হোম » অন্যান্য বিভাগ » সাংবাদিক হত্যা মিথ্যা মামলা ও নির্যাতনের বিরুদ্ধে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিক হত্যা মিথ্যা মামলা ও নির্যাতনের বিরুদ্ধে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত

শাহজাহান সিরাজ: সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে প্রেসক্লাব গাইবান্ধার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ই জুন রবিবার সকালে গাইবান্ধা নাট্য সংস্থার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি মোঃ খালেদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি রবিন সেন, মিজানুর রহমান রাজু, সহ-সভাপতি শাহজাহান সিরাজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লালচান বিশ্বাস সুমন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সালাম আশিকি, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী বাবু, ফুলছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, ভুক্তভোগীর পক্ষে সোহাগ মিয়া। এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!